admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৩ ৫:৫৮ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার:ক্রয় ভাউচার অসংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বগুড়ায় পাঁচ মসলা ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকাল ৫ টার দিকে শহরের রাজাবাজা ও ফতেহ আলী বাজারে এক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি বলেন রোববার বিকালে শহরের রাজাবাজারে ও ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ভেজাল মশলা বিক্রি থেকে বিরত ও ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য গ্রহণ না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।’অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি চৌকশ টিম সহযোগিতা করে।