admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ
মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার সদস্যরা সদরের গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় স্কচটেপ মোড়ানো ৯টি পলি প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান (রংপুর-ন-১১-০৮৯৫) জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অধিদপ্তরের এসআই মো. আবির হাসান।
গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রাম সদরের খালিশা কলোয়া এলাকার আব্দুল খালেকের ছেলে গাড়ি চালক মো. আনোয়ারুল ইসলাম ও লালমনিরহাট সদরের খোচাবাড়ি এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মমিনুল ইসলাম।
অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় এএসআই মো. নিজাম উদ্দিন, এএসআই মোছা. মোসলেমা খাতুনসহ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপনে সদরের ওই হোটেলের সামনে বগুড়া অভিমুখী রংপুর-ন-১১-০৮৯৫ নম্বর পিকআপ গাড়িটি পৌঁছলে বিভাগীয় গাড়ি দিয়ে গতিরোধ করে থামানো হয়। এসময় পালানোর চেষ্টাকালে চালকের আসনে বসা আনোয়ারুল ইসলাম ও বাম পাশের সিটে বসা আসামি মমিনুর ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা পিকআপ গাড়িতে গাঁজা থাকার কথা স্বীকার করে।
পরে তল্লাশি করে পিকআপ গাড়ির বডির নিচে বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো অবস্থায় স্কচটেপ মোড়ানো ৯টি পলি প্যাকেটের থাকা ওই পরিমাণ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। সেই সাথে ওই দুজনকে গ্রেফতার এবং গাঁজা বহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ ইব্রাহিম খান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।