admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:০৮ পূর্বাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শিশু রোমান(৫) হত্যা মামলায় এক যুগ পর দুই জনকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।একই সঙ্গে আদালত আরও একজনকে যাবজ্জীবনের রায় দেন। এ সময় ফাঁসির আসামিদের ৫০ হাজার এবং যাবজ্জীবন দন্ডিত আসামির ২০ হাজার টাকা জরিমানার অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
১৩ ফেব্রুয়ারি(সোমবার) দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা পালসাতক থাকলেও যাবজ্জীবন দন্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃতদন্ড প্রাপ্তরা হলেন- আব্দুল খালেক ও আব্দুল মাজেদ। যাবজ্জীবন দন্ডিত আসামি হলেন আব্দুর রাজ্জাক। আসামিরা বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণ পাড়া ও ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।
এর আগে ২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেক ও মাজেদ দুজন মিলে শিশু রোমানকে শ্বাসরোধ করে হত্যা করেন। রাষ্ট্র পক্ষের কৌসুলি অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পিপি জহুরুল ইসলাম বলেন, শিশু রোমানের পরিবারের সঙ্গে আব্দুল খালেক ও আব্দুল মাজেদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এসবের প্রতিশোধ নিতে তারা শিশু রোমানকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তারা এ কাজর জন্য আব্দুর রাজ্জাককে ৮ হাজার টাকা দেন। ২০১১ সালের ২৩ আগস্ট সন্ধ্যার দিকে খালেক ও মাজেদ দুজন মিলে রোমানকে শ্বাসরোধে হত্যা করে। পরে ওই শিশু রোমানকে এলাকার এক প্রতিবেশির বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর গুম করে রাখেন।
পরে ২৮ আগস্ট শিশু রোমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার ঘটনায় নিহত রোমানের বাবা মাহবুবুর রহমান শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ এক যুগ পর সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
