admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ মাসুদ রানা(৫২) কে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টিম। ২১ ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরের দিকে বগুড়া সদর উপজেলার র্যাব-১২ এর একটি অভিযানিক দল ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামি মাসুূদ রানাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মোঃ মাসুদ রানা বগুড়া উপজেলার শিববাটি এলাকার মোঃ শাজাহান আলী শেখের ছেলে।
র্যাব-১২ বগুড়ার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি উল্লেখ করে হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানির স্কোয়াড্রনে কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।