হোম
আইন-বিচার

বগুড়ায় আইএইচটির শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বহিরাগত সজল ঘোষের বিরুদ্ধে মামলা না নেয়ার অভিযোগে বগুড়ার ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট )সন্ধ্যা থেকে তারা শহরের ঠনঠনিয়া এলাকায় আইএইচটির সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ নিয়ে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ চলমান রয়েছে।

আইএইচটির শিক্ষার্থী মুশফিকুর রহিম, বাছেদ আহমেদ অভিযোগ করেন বলেন, সজল ঘোষের বিরুদ্ধে বিকেলে তারা সদর থানায় মামলা করতে যান। ওই সময় পুলিশ যে কোনো একজনকে বাদী হয়ে মামলা করার কথা জানায়। কিন্তু শিক্ষার্থীরা সকলেই বাদী হয়ে মামলা করে চান । এরপর সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় থাকলেও পুলিশ মামলা নেয়নি।

ছাত্রলীগ নেতা সজল ঘোষ বহিরাগত হয়েও আইএইচটিতে প্রভাব খাটিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করতেন। বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছে চাঁদা তুলতেন। পাশাপাশি শিক্ষার্থীদের নির্যাতন করতেন সজল ঘোষ। এর ধারাবাহিকতায় সজল গত মঙ্গলবার দুপুরে আমিনুল নামে এক শিক্ষার্থীকে মারধর করেন। পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এই বিক্ষোভের কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার মামলা করতে যান শিক্ষার্থীরা। কিন্তু বাদি হওয়া নিয়ে জটিলতায় মামলা না করে ফিরে আসেন ক্যাম্পাসে। এখানে সড়ক অবরোধ করে ফের বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম ঘটনাস্থলে আসেন।

পরে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভের পর তারা সড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এই সময়টায় সড়কের দু পাশেই দীর্ঘ যানযট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, কলেজের ভাইস প্রিন্সিপাল ওমর ফারুক আগামীকাল মামলার বিষয়টি দেখবেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, শিক্ষার্থীরা মামলা করতে গিয়েছিলেন। মামলায় তারা সবাই বাদী হতে চান। কিন্তু পুলিশ মামলায় একজনকে বাদী হতে বলে। কারণ ফৌজদারি মামলায় একাধিক বাদী হওয়ার সুযোগ নেই । একা হলে মামলা নেয়া যাবে।।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 14 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক