admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২০ ৮:১০ পূর্বাহ্ণ
ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলামের অবমাননা করা হয়েছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুন এঁকে তা লাগিয়ে দেওয়া হয়েছে সরকারি ভবনের দেয়ালে। এই ঘটনার জেরে বিশ্বব্যাপী ক্ষুব্ধ হয়ে উঠেছে মুসলমানরা। বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে, বয়কট করা হচ্ছে ফ্রান্সের পণ্য। বাংলাদেশেও বিভিন্ন দল-সংগঠন প্রতিবাদ জানাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিলো হেফাজতে ইসলাম।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ২০১৫ সালেও একবার ওই দেশটির কুখ্যাত পত্রিকা শার্লি এবদো আমাদের নবীর অবমাননা করেছিল। এখন আবারও তারা সেই গর্হিত কাজটি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।