admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৪:৪৩ পূর্বাহ্ণ
ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত মারা গেলেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
১২ জুন (শুক্রবার) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ আসে। পরে গত ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়।
১৯ জুন (বৃহস্পতিবার) পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়। পরে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।