হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরে শতাধিক পথশিশুদের শীতবস্ত্র উপহার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সবাই নিজের পছন্দের দলের সমর্থনে কত কিছুই না করছে। বিশেষ করে তরুণ প্রজন্ম নিজ সমর্থিত দলের পতাকা আর জার্সি তো কিনছেই। তবে ফরিদপুরে পাওয়া গেলো ব্যতিক্রমী এক যুবক ও তার বন্ধুদের। ফরিদপুরের ছাত্রনেতা খায়রুল ইসলাম ও তার বন্ধুরা বিশ্বকাপ উপলক্ষে পতাকা ও জার্সি কেনার টাকা দিয়ে শহরের প্রায় শতাধিক পথশিশুকে নতুন শীতবস্ত্র উপহার দিয়েছেন। হতদরিদ্র এসব পথশিশুদের মার্কেটে নিয়ে গিয়ে তাদের পছন্দের শীতবস্ত্র কিনে দিয়েছেন।

সোমবার (২৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই আয়োজনের উদ্যোক্তারা হলেন- খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম, শাওন আহমেদ, রফিকুল ইসলাম পিয়াস, ইমন শেখ ও রাকিব সরদার। তারা এরই মধ্যে নানান সামাজিক কর্মকাণ্ড করে পরিচিতি পেয়েছে। বিশেষ করে ফরিদপুর ব্লাড লিংক নামে একটি সংগঠনের মাধ্যমে অসহায় ও গুরুতর রোগীদের বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দিচ্ছেন তারা।

শীতবস্ত্র পাওয়া পথশিশুদের মধ্যে জমেলা (৭), ফাতেমা(১১), দিব্য (৯), গিয়াস (৮), রফিক (৭) বলেন, আমরা গরীব মানুষ। খাবারই পাইনা জামা-কাপড় পাবো কোথায়। এই শীতে অনেক কষ্ট হতো। শীতের জামা-কাপড় পেয়ে অনেক খুশি লাগছে।ভিন্নধর্মী এ আয়োজনের সদস্য মো. সাইফুল ইসলাম, শাওন আহমেদ বলেন, আমরা সবসময় চেষ্টা করি ভালো কাজের সঙ্গে থাকার। আর এই ভালো কাজের চিন্তা থেকেই পথশিশুদের জন্য আমাদের এ উদ্যোগ।

খায়রুল ইসলাম বলেন, বিশ্বকাপ খেলার শুরুর আগেই শহরের প্রতিটি বাড়ির ছাদে বিভিন্ন দেশের পতাকা আর সবার গায়েই সমর্থিত দলের জার্সি। জার্সি কিনতে গিয়ে দেখলাম অনেক টাকা দাম। এত টাকা দিয়ে জার্সি কিনে,পতাকা টাঙিয়ে লাভ টা কি, ভেবে টাকাটা রেখে দেই। পরে লক্ষ্য করলাম, আমাদের শিশুরা শীতের কাপড় তো দূরের ব্যাপার ঠাণ্ডার মধ্যে খালি গায়ে রাস্তায় ও মাঠে ঘুরছে। সিদ্ধান্ত নিলাম সাধ্যমতো কয়েকজন পথশিশুকে শীতের পোশাক কিনে দিবো।

বন্ধুদের সঙ্গে বিষয়টি শেয়ার করলাম। ওরাও অর্থ সহায়তা দিলো। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা দেখে কয়েক শুভাকাঙ্ক্ষী অর্থ পাঠিয়েছে। সব টাকা মিলিয়ে আমরা ১০০ জনের বেশি পথশিশুকে মার্কেটে নিয়ে গিয়ে তাদের শীতবস্ত্র কিনে দিয়েছি। এ বিষয়ে ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন, তাদের এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য সাধুবাদ ও ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক