admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩০ পূর্বাহ্ণ
মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, বোদা,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ৫ শত গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে বোদা ডাক বাংলা মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
এসময় অন্যানের মধ্যে সংগঠনের সভাপতি রাগিব আহসান, বোদা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
