হোম
জনদুর্ভোগ

পঞ্চগড়ে ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকটে সাধারণ মানুষের ভোগান্তি। 

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা দেশের সর্বউত্তরের সীমান্তবর্তী ও পর্যটন সমৃদ্ধ উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরে জনবল ও কর্মকর্তা সংকট এক নজিরবিহীন প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি করেছে।

উপজেলার প্রশাসনিক অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৭টি সরকারি দপ্তরে শীর্ষ পদে দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মকর্তা নেই। অতিরিক্ত ও ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা ও তৃণমূল পর্যায়ের সেবা কার্যক্রম। ফলে মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নীতিনির্ধারণী সিদ্ধান্ত, জরুরি চিকিৎসাসেবা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং দৈনন্দিন সরকারি নাগরিক সেবা পেতে গিয়ে অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় প্রায় এক এক লাখ বাসিন্দা।

অভিভাবকহীন উপজেলা প্রশাসনে থমকে আছে মূল সমন্বয় ও উন্নয়ন। উপজেলার সার্বিক প্রশাসনিক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি নীতি বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলেন- উপজেলা নির্বাহী অফিসার। তিনি একাধারে উপজেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার হিসেবে সকল উন্নয়ন প্রকল্প ও এডিপি ফান্ডের তদারকি করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ, মাদক ও বাল্যবিয়ে রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ, বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে আন্তঃদপ্তর সমন্বয় রক্ষা, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের অভাব-অভিযোগ নিরসনে অভিভাবকের ভূমিকা পালন করেন। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদটি ৬ জুলাই থেকে শূন্য রয়েছে। প্রথমে এক মাস পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে রুটিন দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম আকাশ। পূর্ণাঙ্গ কর্মকর্তা না থাকায় একদিকে যেমন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও উন্নয়ন ফাইল আটকে আছে, অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার পদটিও দীর্ঘদিন খালি থাকায় দাপ্তরিক শৃঙ্খলা ও নথি ব্যবস্থাপনায় চরম দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।

স্বাস্থ্য খাতেও রয়েছে ভয়াবহ বিপর্যয়, নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনোলজিস্ট। তীব্র সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদটি শূন্য থাকায় একজন আবাসিক মেডিকেল অফিসারকে রোগী দেখার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে হচ্ছে। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার জন্য জুনিয়র কনসালটেন্টের ১০টি পদের মধ্যে ৯টি পদই শূন্য, কর্মরত আছেন মাত্র ১ জন। অন্যদিকে মেডিকেল অফিসার ও সমমানের ২৯টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৮ জন, বাকি ২১টি পদই শূন্য। প্রসূতি সেবার জন্য মিডওয়াইফের ৭টি পদ ২টি খালি। এছাড়া রোগ নির্ণয়ের ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্ট ও সমমানের ২০টি পদের মধ্যে কর্মরত আছেন ১২ জন এবং ৮টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য সহকারী পদ ২১টিতে আছেন ৯ জন।

তৃতীয় শ্রেণির ৩৭ পদের মধ্যে আছেন ১৩ জন, চতুর্থ শ্রেণি পদ ২৮টি, আছেন ১৭ জন। ফলে প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞের অভাবে কোটি কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ও অপারেশন থিয়েটার অব্যবহৃত অবস্থায় নষ্ট হতে বসেছে।

একই অবস্থা পরিবার পরিকল্পনা বিভাগেও। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা- উভয় পদই শূন্য থাকায় একজন মেডিকেল অফিসার অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করছেন। এতে মাঠপর্যায়ে মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কৃষি খাতেও রয়েছে স্থবিরতা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ২টি পদের মধ্যে একজন সম্প্রতি বদলি হয়েছেন এবং অপরজন ৩ মাসের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে রয়েছেন। অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তার একটি পদও শূন্য রয়েছে। এছাড়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসারের পদও শূন্য দীর্ঘদিন। মাঠপর্যায়ে কৃষকদের সরাসরি পরামর্শ দেয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তার ২১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০ জন, ১১টি পদই শূন্য। ফলে সীমান্তবর্তী এ জনপদে কৃষিসেবা ও প্রণোদনা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে উপজেলা প্রকৌশলীর দপ্তরে একজন সহকারী প্রকৌশলীর পদ দীর্ঘদিন ধরে শূন্য। দ্বিতীয় শ্রেণির উপ-সহকারী প্রকৌশলীর ৫টি পদের মধ্যে কর্মরত মাত্র ১ জন, ২টি পদ শূন্য এবং নকশাকারের ১টি পদও দীর্ঘদিন ধরে খালি। এতে গ্রামীণ, রাস্তাঘাট, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়ন কাজের প্রাক্কলন তৈরি ও তদারকি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারের ৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন। উচ্চমান সহকারীর পদ, অফিস সহকারী ২টি পদ ফাঁকা, অফিস সহায়কের পদও ফাঁকা রয়েছে দীর্ঘদিন যাবৎ। ফলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর নিয়মিত পরিদর্শন ও শিক্ষার মান তদারকি ব্যাহত হচ্ছে। সামাজিক সুরক্ষা ও নারী উন্নয়ন কার্যক্রমও স্থবির তৃণমূলের। সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষায় সরকারি বিভিন্ন সেবা প্রদানে নিয়োজিত উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ৩০ জুলাই স্ট্যান্ড রিলিজ করা হয়। এরপর থেকে সেখানে কোনো স্থায়ী কর্মকর্তা যোগদান করেননি। ফলে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, জটিল রোগীদের আর্থিক অনুদান, বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ সংক্রান্ত কার্যক্রম চরম অনিশ্চয়তায় পড়েছে।

অন্যদিকে, মহিলা বিষয়ক কার্যালয়ে কোনো স্থায়ী কর্মকর্তা-কর্মচারীও কর্মরত নেই। আটোয়ারী উপজেলার কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে এক-দুইদিন এসে দায়সারাভাবে অফিস পরিচালনা করেন। ফলে মাতৃত্বকালীন ভাতা, ভিডব্লিউবি (ভিডব্লিউ) খাদ্য সহায়তা, আইজিএ দক্ষতা প্রশিক্ষণ, বাল্যবিয়ে রোধ এবং নারী নির্যাতন প্রতিরোধ সেলের কার্যক্রম নিয়ে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক