admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
মোঃ মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কাঁচাবাজারে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বাজার মনিটরিং করেন।
ভোজ্য তেল, চিনি, এলপি গ্যাস, গরম মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার কঠোর ভাবে অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা পুলিশ সদস্য।
ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাজার নিয়ন্ত্রণে ফুলবাড়ী বাজার নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।