admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ মার্চ, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
দেশে মরণঘাতী করোনাভাইরাসে মৃত ১৩, শনাক্ত ছাড়ালো ৫ শতাংশ। করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৯১২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৪৮৯। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৯টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৭৫টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৯৩৮টি। উক্ত সময়ের মধ্যে আরো ৯১২ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশ। দীর্ঘ ৫০ দিনের বেশি সময় পর ৫ শতাংশ ছাড়ালো শনাক্ত। এ ছাড়া বিগত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।