হোম
আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাজ্যের রিপোর্টে বানোয়াট তথ্য, গ্রহণযোগ্য নয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জুলাই, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাজ্যের রিপোর্টে বানোয়াট তথ্য, গ্রহণযোগ্য নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাউস অ্যারেস্ট দেখানো হয়েছে যুক্তরাজ্য সরকারের এক প্রতিবেদনে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে তলব করেছে সরকার। বিষয়টি গতকাল রোববার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদনে খালেদা জিয়ার অবস্থা নিয়ে বানোয়াট তথ্য দেয়া আপত্তিকর। এটি গ্রহণযোগ্য নয়, এই ধরনের প্রাক্টিস তাদের বন্ধ করা উচিত।

khaleda zia in hospital 4

যুক্তরাজ্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিজ দেশের অবস্থা ভালো করতে না পারলেও অন্যদের উপদেশ দেয় তারা, এটি গ্রহণযোগ্য নয়। সেটি গঠনমূলক তথ্য দিয়ে হলে কাজে আসবে, বানোয়াট তথ্য দিলে উদ্দেশ্যমূলক বলেই মনে করবে সবাই। ভারপ্রাপ্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিপোর্টটি আরো তথ্যনির্ভর হওয়া উচিত ছিল, তা স্বীকার করেছেন তিনি। এ নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি তাদের সদর দপ্তরে জানাবেন বলে উল্লেখ করেছেন ব্রিটিশ কূটনীতিক।

কোনো দেশ ফেরেশতা নয় উল্লেখ করে তিনি বলেন, অন্য দেশকে খামোখা দোষারোপ করা নিচু মানসিকতার পরিচায়ক। এ সময় সাংবাদিকদের বিদেশে নানা ধরনের অনিয়মের বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জানা যায়, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসায় অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ হিসেবে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। তবে শর্ত ছিল যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে। এর পর থেকে চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া কোথাও যাননি তিনি। মুক্তি পাওয়ার পর থেকে মূলত গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ অবস্থান করছেন বিএনপি নেত্রী।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 11 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 16 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 16 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 17 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 1 day আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক