হোম
অর্থনীতি

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ভরা সেচ মৌসুমে দিনাজপুরে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম রাবার ড্যামটি অকেজো হয়ে পড়ে আছে। রাবারের একটি অংশ ফুটো হয়ে যাওয়ায় নদীর পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে চরম সেচ সংকটে পড়েছেন এই ড্যামের ওপর নির্ভরশীল কয়েক হাজার কৃষক। তবে কৃষকদের দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে এটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।

দিনাজপুরের মোহনপুর আত্রাই নদীর ওপর নির্মিত দেশের অন্যতম বড় রাবারড্যাম এটি। রাবার ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে না পারায় সেচ সংকটে পড়েছেন কৃষকরা।
দিনাজপুরের সদর ও চিরিরবন্দর উপজেলার সীমানায় মোহনপুরে আত্রাই নদীর ওপর এই রাবার ড্যামটির অবস্থান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে ১৩৫ মিটার দৈর্ঘ্যের এই রাবারড্যাম চালুর পর থেকে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৮০টি গ্রামের ৫ লাখ মানুষ উপকৃত হয়ে আসছিলেন। খরা মৌসুমে রাবারড্যামের রাবার ফুলিয়ে আত্রাই নদীর পানি ধরে রাখা হতো।

গত তিন বছর ধরে রাবারড্যামটির দুটি স্থানে প্রায় ৪ ফুট জায়গা জুড়ে রাবার ফুটো হয়ে আছে। ফলে পানি ধরে রাখতে না পেরে শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়ছেন কৃষকরা। কর্তৃপক্ষ কয়েকবার মেরামত করলেও তা কোনো কাজে আসেনি। বর্তমানে চলছে ভরা বোরো মৌসুম। হালচাষ থেকে শুরু করে চারা রোপণের কাজ চললেও নদী থেকে সেচের পানি না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

চিরিরবন্দর উপজেলার ভাবকী গ্রামের কৃষক আজিজার রহমান জানান, তিনি আড়াই বিঘা জমিতে বোরো আবাদের প্রস্তুতি নিয়েছেন। প্রতি বছর আত্রাই নদীর আটকানো পানি দিয়েই তিনি আবাদ করেন। কিন্তু এবার রাবারড্যাম নষ্ট থাকায় নদীতে পানি নেই। পানির অভাবে জমি প্রস্তুত ও ধান রোপণ করতে পারছেন না তিনি।

মোহনপুর এলাকার কৃষক সাহের আলী বলেন, ‘গত ৩-৪ বছর ধরেই এই অবস্থা। পানি ধরে রাখতে না পারায় বেশি দাম দিয়ে শ্যালো মেশিন বসিয়ে সেচের পানি নিতে হচ্ছে।বর্তমানে চীন থেকে নতুন রাবার এনে তা প্রতিস্থাপনের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘প্রাইম ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান আকবর আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
কোম্পানির কর্মকর্তা ইমাম হোসেন বলেন,রাবারগুলো বিভিন্ন কারণে ফুটো হয়ে যাওয়ায় পানি ধরে রাখতে পারছে না।

তাই চীন থেকে রাবার এনে প্রতিস্থাপন করা হচ্ছে। মানসম্মত কাজের জন্য আমাদের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
রাবার ড্যাম নষ্ট থাকার বিষয়টি স্বীকার করেছেন এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী রিশাদ জামান। তিনি বলেন, ‘এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। তবে গত ৩ বছর যাবত রাবার ফুটো হয়ে যাওয়ায় কৃষকদের কাঙ্ক্ষিত সেবা দেয়া যাচ্ছে না। এলজিইডি দ্রুত দরপত্র আহ্বান করে রাবার প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হবে।

এলজিইডির তথ্যানুযায়ী, কৃষিনির্ভর দিনাজপুরে সেচ সংকট কাটাতে ১৬ কোটি টাকা ব্যয়ে এই রাবার ড্যাম নির্মাণ করে সরকার। কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে নির্মিত এই স্থাপনাটি দেশের বৃহত্তম রাবারড্যাম হিসেবে পরিচিত থাকলেও চাঁপাই নবাবগঞ্জের মহানন্দায় অবস্থিত দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মাণের পর তা দ্বিতীয় অবস্থানে চলে আসে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 3 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 11 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক