হোম
জনদুর্ভোগ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ফের বন্ধ, উত্তরাঞ্চলে বিদুৎ সংকটের শঙ্কা।

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে গত দুই দিনে কেন্দ্রটির প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট এবং মঙ্গলবার ভোরে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটির পর দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। সূত্র জানায়, তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন গড়ে ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো। দুটি ইউনিট একসঙ্গে বন্ধ হওয়ায় প্রায় ২১০ থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

ত্রুটি শনাক্ত ও মেরামতের জন্য চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের প্রকৌশলীরা কাজ শুরু করেছেন। তবে কবে নাগাদ ইউনিট দুটি পুনরায় উৎপাদনে আসবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানাতে পারেনি কর্তৃপক্ষ। অতীত অভিজ্ঞতা বলছে, বয়লার টিউব ফেটে যাওয়ার মতো ত্রুটি সারাতে ৪ থেকে ৬ দিন সময় লাগে। এদিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট, যার উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটির ওভারহোলিং চলছে। কর্তৃপক্ষের আশা, চলতি অক্টোবর মাসের মধ্যেই ইউনিটটি আবার উৎপাদনে ফিরতে পারে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা ব্যবহারের জন্য ২০০৬ সালে ২৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে কেন্দ্রটি যাত্রা শুরু করে। পরে ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিট যুক্ত হলে মোট ক্ষমতা দাঁড়ায় ৫২৫ মেগাওয়াটে। কিন্তু যান্ত্রিক ত্রুটি ও কয়লায় পাথর আসার কারণে কেন্দ্রটি কখনোই পূর্ণ ক্ষমতায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারেনি।তিনটি ইউনিটই বন্ধ থাকায় পার্বতীপুরসহ দিনাজপুর, রংপুর, নীলফামারীসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং লো-ভোল্টেজের সমস্যা দেখা দিচ্ছে বলে সূত্রটি জানায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে আলোচিত আলামিন হত্যা মামলার পলাতক আসামি নাইমুজ্জামান গ্রেপ্তার।
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ফের বন্ধ, উত্তরাঞ্চলে বিদুৎ সংকটের শঙ্কা।
জনদুর্ভোগ 8 hours আগে

পঞ্চগড়ের শিক্ষার্থীকে জিপিএ-৫ ও বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে শিক্ষক
অপরাধ 8 hours আগে

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া,মিলারের বিরুদ্ধে অভিযোগ।
অপরাধ 10 hours আগে

রাজশাহীতে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ।
আইন-বিচার 10 hours আগে

ডেঙ্গু রোধে সচেতনাতায় বিরামপুর মাঠে নেমেছে জামায়াতে ইসলাম।
রংপুর 17 hours আগে

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আমীলীগের নাঈমুজ্জামান আটক।
আইন-বিচার 17 hours আগে

নাগরিক ভাবনা: বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ৫০ শতাংশ ছাড়: রাষ্ট্র কি
ঢাকা 20 hours আগে

ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ঠিকাদারদের সঙ্গে মতবিনিময়।
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক