admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০১৯ ১:৩৫ অপরাহ্ণ
অসহায় রোগীর চিকিৎসার্থে সাহায্যের হাত বাড়ালেন দিনাজপুরের নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম,বার । গত ২৮ নভেম্বর, বৃহস্পতিবার দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন, মোঃ আনোয়ার হোসেন বিপিএম,পিপিএম,বার। যোগদান করেই দায়িত্বে ব্যস্ততার মধ্য দিয়ে সকলকে সমান সুযোগ, পুলিশ কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত¦ পালনের আহবান জানিয়েছেন, এরই মধ্যে গত ৫/১২/১৯ বৃহস্পতিবার আমাদের দিনাজপুর প্রতিনিধি সাংবাদিক এম.এ.হক বলেন, নবাগত পুলিশ সুপার একজন বিবেকবান মানুষ আখ্যায়িত করে বলেন, আমি পুলিশ সুপার এর সাথে অফিসে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে এস.পি অফিসে তিন তলায় উঠতেছি এমন সময় অর্থাৎ ৫/১২/১৯ বৃহস্পতিবার দুপুরে একজন প্যারালাইজ রোগী তিন তলায় এস.পি-সাহেবের সঙ্গে চিকিৎসার সহায়তা নেয়ার জন্য উঠতে চাইলে, আমি আমার কাধে ভরকরে এস.পি-র কাছে নিয়ে যাই। সঙ্গে-সঙ্গে নগদ অর্থ সহায়তা সহ চিকিৎসার ব্যবস্থা পত্র মোতাবেক আগামী-তে আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন, উল্লেখ্য যে, অ-সুস্থ এই ব্যক্তি সদর উপজেলা নশীপুর ডাঙ্গাপারা-র মৃতঃ মোজাম্মেল হকের ছেলে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আব্দুল হাই (৫০), ব্যাচ নং-৪৪৬ বলে জানা গেছে।