admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দিনাজপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব ১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন হাকিমপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের অন্তর্গত ইসমাইলপুর এলাকায় অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি বিশেষ আভিযানিক দল ১৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ বিকালে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন হাকিমপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ডের অন্তর্গত ইসমাইলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩৯ পিস ইয়াবা সহ আসামী ১। মোঃ মমিন(৫০), সাং- ছাতনী বীরপাড়া, হাকিমপুর পৌরসভা, থানা- হাকিমপুর, জেলা-দিনাজপুর কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা সমূহে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।