admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী থেকে দিনাজপুর জেলা অভিমুখে বাস যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাবের একটি চৌকশ আভিযানিক দল ০৩ মে ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর থেকে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ০৮নং শংকরপুর ইউনিয়নের বড়াইপুর গ্রামস্থ আমবাগান মোড় নির্মানাধীন জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে বাস তল্লাশী করতে থাকে।
গত ০৩ মে ২০২৩ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৭.০০ ঘটিকায় একটি বাস তল্লাশীকালে যাত্রীদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে গোপন তথ্য মতে যাত্রীর ছদ্দবেশ ধারণ করে থাকা আসামীকে তার পরিহিত লুঙ্গির ডান কোচা হতে ২০ গ্রাম হেরোইন সহ আসামী মোঃ নুরুল ইসলাম ওরফে সেন্টু (৫৫), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- বারইপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম ওরফে সেন্টু দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন ছদ্দবেশ ধারণ করে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক হেরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে কৌশলে যাত্রীবেশ ধারণ করে সরবরাহ করে আসছে। ধৃত আসামী মোঃ নুরুল ইসলাম ওরফে সেন্টু এর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।