admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৩০ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তিঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ তায়েজুল ইসলাম (৪২), সাং-কিশামত দলগ্রাম, থানা-কালিগঞ্জ, লালমনিরহাটকে ২৫ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার সদর থানার হাউজিং মোড় এলাকা হতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উক্ত আসামী চেক জালিয়াতির মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যাক্তির সাথে প্রতারনা করে আসছিল। ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তি তার বিরুদ্ধে পেনাল কোডের ৪২০ ধারায় মামলা দয়ের করিলে বিজ্ঞ আদালত বিচারিক কার্যক্রম পরিচালনা করে উক্ত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানীত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ০২ (দুই) বছরের সশ্রম কারাদন্ড সহ ৫০০০/-(পাচঁ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩০(ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। উক্ত আসামী গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে পলাতক ছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।