admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ মার্চ, ২০২১ ৯:৪০ অপরাহ্ণ
ঢাবি উপ-উপাচার্য টিকা নেয়ার ৩২ দিন পর আক্রান্ত। করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) নেয়ার এক মাস দুই দিন পর ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তিনি নিজেই গণমাধ্যমকে আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক মাকসুদ কামাল জানান, গত ৭ ফেব্রুয়ারি তিনি কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার করানোর নমুনা পরীক্ষার করাতে দেন। পরে জানতে পারেন রেজাল্ট পজিটিভ।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন বলেও জানান ঢাবির উপ-উপাচার্য।