হোম
ঢাকা

ঢাকায় শিক্ষার্থীদের গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা মালিকদের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২১ ৭:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের ঢাকায় শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া দেয়ার জন্য শিক্ষার্থীরা গত কিছুদিন ধরে যে দাবি জানিয়ে আসছিলো সেটি মেনে নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। ঢাকায় এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ছাত্রদের দাবিকে সমর্থন করে পহেলা ডিসেম্বর থেকে বাসে ছাত্রদের জন্য হাফ ভাড়া কার্যকর করা হবে। বাংলাদেশে সম্প্রতি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর পর শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দেবার দাবিটি সামনে আনেন।

একসময় গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেবার প্রচলন থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আর সেই রীতি অনুসরণ করতে চাইছিলেন না বেশিরভাগ গণপরিবহন মালিকেরা। এবার তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনে অর্ধেক ভাড়া, ‘হাফ পাস’এর দাবিতে ঢাকাসহ কয়েকটি এলাকায় প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক হয়। খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ছাত্রদের যে দাবি ছিলো তা নিয়ে দফায় দফায় আমরা বৈঠক করেছি। আমরা স্থির করেছি কাল থেকে বাসে হাফ ভাড়া কার্যকর হবে। সব পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আবেদন থাকবে ছাত্ররা যাতে হাফ ভাড়ায় যাতায়াত করতে পারে, বলছিলেন তিনি।

তিনি বলেন ভাড়া দেয়ার সময় হাফ ভাড়া দেয়ার সময় নিজ প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড থাকতে হবে এবং সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এটি কার্যকর থাকবে। তবে সাপ্তাহিক ও মৌসুমি ছুটির সময় হাফ ভাড়া কার্যকর থাকবে না এবং হাফ ভাড়ার এ সিদ্ধান্ত ঢাকার বাইরে প্রযোজ্য হবে না। আশা করি ছাত্ররা এখন থেকে পড়ালেখায় মনোযোগী হোন। রাস্তায় আন্দোলন না করে তারা যেন নিজ প্রতিষ্ঠানে ফেরত যায় সে আবেদন থাকবে, বলছিলেন মিস্টার এনায়েত উল্যাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন ঢাকা শহরে অতীতে গাড়ীর সংখ্যা যা ছিলো তা কমে যাচ্ছে কারণ ঢাকায় গাড়ী ব্যবসা লাভজনক নয়। ঢাকার রাস্তা অনুযায়ী গাড়ি বেশি কিন্তু যাত্রী অনুযায়ী গাড়ি অনেক কম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 2 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 22 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক