admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০১৯ ১০:৫৮ পূর্বাহ্ণ
সরকারি ভাবে সাধারণ মানুষের জন্য দেয়া পেয়াজ বাজারে সরবারাহের অপরাধে রুহিয়া নিবাসী ডিলার মোঃ আশরাফুল ইসলাম পিতা মোঃ আসিরুদ্দিনকে সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন আটক করেন এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।গতকাল থেকে সদর উপজেলায় ২২টি পয়েন্টে খোলা বাজারে সরকারিভাবে পেয়াজ বিক্রি শুরু হয়।কিন্তু সন্ধ্যায় বাসস্ট্যান্ডের বাজারে ৮০ টাকায় সেই পেয়াজ বিক্রির অভিযোগ পেয়ে তিনি উপস্থিত হলে বিক্রেতা এই ডিলাররের ঠিকানা দেন।পরে আজ সকালে তিনি তাকে আটক করেন।এই সময় তিনি স্বীকার করেন পঞ্চগড়ের আটোয়ারীর ৪৫ টাকার পেয়াজ অবৈধভাবে এনে বাজারে বিক্রি করছেন।