admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। জানাযায় জেলা আদালতের দুই কর্মীর ১১ জানুয়ারি সোমবার আনুমানিক সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে পীরগঞ্জ উপজেলার জগধা এলাকার রেলক্রসিংয়ে এ মটরসাইকেল ও পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুঃর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষ এলাকাবাসি।
জানাযায় নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন (৪২) এবং আব্দুস সেবাহান (৬০) এলপিয়ার ভুক্ত। তাদের দুইজনের বাড়ি সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শীর জানান জেলা জজ কোটের কর্মচারী রুহুল আমিন এবং আব্দুস সোবহান সরকারি কাজে মোটরসাইকেলে করে পীরগঞ্জ এসেছিলেন। সকাল আনুমানিক সকাল ৯ টা ১৫ মিনিটের দিকে তারা মোটরসাইকেল নিয়ে জগধা এলাকার রেলক্রসিং পার হচ্ছিলেন।
এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুহুল আমিন ও আব্দুস সোবহান মারা যান। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানান রুহুল আমিন ও আব্দুস সোবহান লক্ষ্য না করেই মোটরসাইকেল নিয়ে রেলক্রসিংয়ে উঠে পড়েন। ঠিক সে সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আসলে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে নিহত রুহুল আমিন ও আব্দুস সোবহানের লাশ হস্তান্তর করে । এই অরক্ষিত রেলক্রসিং-এর সামনে সাবধানে পারাপারার হওয়ার জন্য সাইনবোর্ড দিয়ে রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ বলে জানাযায়।