হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলা ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জুলাই, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিত সরকার রনি, স্টাফ রিপোর্টারঃ মিথ্যা মামলা ও জমি দখলের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ শুক্রবার (৮জুন) বিকেলে ভুক্তভোগী পরিবারের আয়োজনে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুল লিখিত বক্তব্য পাঠ করে বলেন, শহরের সরকারপাড়ায় পৈত্রিক সম্পতিতে পরিবারের সবাই বসবাস করে আসছি। নিশ্চিন্তপুর মৌজার জেলএল নং ১১১, খতিয়ান এসএ ১১৮, দাগ নং ১০৬২, জমির পরিমান ১০ শতক ও ১০৮৮ নং দাগে ৩০ শতক দুই দাগে মোট জমি ৪০ শতক। যা পৈত্রিক সুত্রে প্রাপ্ত হই। কিন্তু ভুমিদস্যু সফিকুল ইসলাম ফাগু ও শহিদুল ইসলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। দুটি দাগের জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আদালত ১৪৪ ধারা জারি করেছেন।

আমরা আদালতের প্রতি শ্রদ্ধা করলেও তারা তা ভঙ্গ করে ভুমিদস্যু সফিকুল ইসলাম ফাগু ও শহিদুল ইসলাম সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করে ঘর নির্মাণ করে চলছেন। আমরা বাঁধা প্রদান করতে গেলে মারপিট করে জখম করে। পরবর্তিতে আমরা আদালতে আরোকটি মাললা দায়ের করি। শুধু তাই নয় ভুমিদস্যু ব্যক্তিরা এলাকার সাদেকুল ইসলাম গেদা নামে ব্যক্তির জমি জবরপূর্বক দখল করেছে। ভুমিদস্যুরা কাউকে কর্নপাত না করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে তান্ডব চালালেও প্রশাসন তেমন কোন ব্যবস্থা গ্রহন করছেন না। ফলে এলাকার মানুষ বর্তমানে ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন যাপন করছেন। এছাড়া একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করে দাঙ্গা হাঙ্গামায় উস্কে দিয়েছে। যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

যেহেতু উল্লেখিত জমির বিষয়ে মামলা চলমান রয়েছে রায় না হওয়া পর্যন্ত ওই জমিতে সন্ত্রাসীদের স্থাপনা গুড়িয়ে দেয়াসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ করছি। অন্যথায় এ নিয়ে আইনশৃংখলার অবনতি হওয়া শংকা রয়েছে। সংবাদ সম্মেলনে রিপোর্টাস ইউনিটির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল করিম প্রধান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে সফিকুল ইসলাম জানান, এগুলো সব মিথ্যা, ওদের কি কাগজ আছে? জমি আমাদের দখলে আছে। তারা একটা ভুয়া মামলা করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 44 minutes আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 5 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 12 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক