admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০১৯ ৮:১০ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে পউষ মেলা ও পিঠা উৎসব। মঙ্গলবার বিকেলে গোবিন্দনগরস্থ ইএসডিও’র প্রধান কার্যালয় চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ১১তম পিঠা উৎসব ও ৪র্থ পউষ মেলার উদ্বোধন করেন মহিলা কল্যাণ ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী নুশরাত জাহান।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ ও উৎসব পরিচালনা কমিটির আহবায়ক সেলিমা আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি মহিলা কল্যাণ কাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী নুশরাত জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দন আল আজাদ, লোকায়ন জীবনবৈচিত্র জাদুঘরের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান প্রমুখ।
এ সময় ইএসডিও’র বিভিন্ন উন্নয়নকর্মীরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে মোট ১০টি স্টলে ৫ শতাধিক পিঠা স্থান পায়। এ উপলক্ষে সম্মাননা প্রদান, ভাওয়াইয়া গানের আসর ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।