admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০১৯ ৮:২০ পূর্বাহ্ণ
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি: “সবাই মিলে দিব কর,দেশ হবে স্বনির্ভর এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে আয়কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। কর কমিশনারের কার্যালয়, সার্কেল ১৮, ১৯ ঠাকুরগাঁও, কর অঞ্চল- রংপুর এর আয়োজনে গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁও উপ কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

aykor-mela thakurgaon
এ সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি করদাতাদের আয়কর প্রদানে উৎসাহিত করে বলেন, দেশের উন্নয়নে আমাদের আয়করের গুরুত্ব অনেক। শিক্ষা বিভাগ, রাস্তাঘাট সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সরকার যে হারে ব্যয় করে করদাতাগণ যদি সঠিকভাবে আয়কর দেয়তাহলে প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের উন্নয়ন আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে জানান তিনি। অতিরিক্ত কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান পিপিএম সেবা, সহকারী কর কমিশনার মফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সরকারি- বেসরকারি বিভিন্ন কর্মকর্তা, করদাতা গনসহ অন্যান্যরা।