admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০১৯ ৬:১৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে দলিত ও আদিবাসীদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের আয়োজনে ও এনএনএমসি’র স হযোগিতায় সভায় জেলা প্লাটফর্মের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ,ইএসডিও’র ফোকাল পার্সন শামিম হোসেন, এনএনএমসি কো-অডিনেটর নুরুল আলম শুভ, লিয়াজো অফিসার সুলতানা আফরিন প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, দলিত ও আদিবাসী, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা এদেশে বসবাসরত সমতলের আদিবাসী ও দলিতদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য, সংস্কৃতি ও সুরক্ষার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।