হোম
জাতীয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিভিন্ন আয়োজনে শুভ নববর্ষ-১৪৩৩ উদযাপন। ‎

গোলাম রব্বানী, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পহেলা বৈশাখ সূর্যোদয়ের পর সকাল ৯:০০ ঘটিকায় নৃত্যকলার শিল্পীরা সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে নতুন বছরকে গ্ৰহণ করে নেন। বাজেরে বাজে ঢোল আর ঢাক,এলোরে ‎পহেলা বৈশাখ, বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের ১ম দিন।

বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। হরিপুরে এই উৎসবটি বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা, পুরস্কার বিতরণ, ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩ । বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা হল “শুভ নববর্ষ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক  উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ, আলহাজ্জ মো.আবু তাহের. মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. সোহাগ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর রহমান মুজাহিদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.সামশুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম সাজ্জাদুজ্জামান সাজ্জাদ, হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.জয়নুল আবেদীন,উপজেলা তথ্য আপা  দিলরুবা, হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, মো. রফিকুল ইসলাম ডিলার,ওয়ার্ল্ড ভিশনের কো-অরডিনেটর রুমা পারভীন, শাবানা আহমেদসহ অনেকে উপস্থিত ছিলো।

‎২০১৬ সালে, ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে “মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য” হিসেবে ঘোষণা করা হয়েছিল । আধুনিক নববর্ষ উদ্‌যাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে  বিজয় কামনা করে সে বছর পহেলা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। এরপর ১৯৩৮ সালেও অনুরূপ কর্মকান্ডের উল্লেখ পাওয়া যায়।নতুন বছরের উৎসবের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় যোগাযোগ। গ্রামে মানুষ ভোরে ঘুম থেকে ওঠে, নতুন বৈশাখী জামাকাপড় পরে এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে যায়। বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন  সুন্দর করে গুছিয়ে সাজানো হয়। বিশেষ খাবারের ব্যবস্থাও থাকে।

কয়েকটি গ্রামের মিলিত এলাকায়, কোন খোলা মাঠে আয়োজন করা হয় বৈশাখী মেলার। মেলাতে থাকে নানা রকম কুটির শিল্পজাত সামগ্রীর বিপণন, থাকে নানারকম পিঠা পুলির আয়োজন।  হরিপুরে ইলিশ মাছ, শুঁটকির ভর্তা, পেঁয়াজের ভর্তা,তিসির ভর্তা ও খাঁটি সরিষার তৈল দিয়ে পান্তাভাত খাওয়ানো হয়েছে। এই দিনের একটি পুরনো সংস্কৃতি হলো গ্রামীণ ক্রীড়া,গরুর গাড়ি, নাঙ্গলকোট প্রতিযোগিতার আয়োজন। এর মধ্যে নৌকা বাইচ, লাঠি খেলা কিংবা কুস্তি এক সময় প্রচলিত ছিল। বাংলাদেশে এরকম কুস্তির সবচেয়ে বড় আসরটি হয় ১২ বৈশাখ, চট্টগ্রামের লালদিঘী ময়দানে, যা জব্বারের বলিখেলা নামে পরিচিত।হরিপুরে বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ বৈশাখী শোভাযাত্রা।

হরিপুরে চারু ও নৃত্যকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখের সকালে এই বৈশাখী শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারু ও নৃত্যকলা ইনস্টিটিউটে এসে শেষ হয়। এই বৈশাখী শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলে ।বৈশাখী শোভাযাত্রায় সকল শ্রেণী-পেশা ও বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করে। বৈশাখী শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। ১৯৮৯ সাল থেকে এই বৈশাখী শোভাযাত্রা পহেলা বৈশাখ উৎসবের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৬০-এর দশকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর নিপীড়ন ও সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে ১৯৬৭ সাল থেকে ছায়ানটের এই বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে ছিলো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে দেওয়াল চাপা পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিভিন্ন আয়োজনে শুভ নববর্ষ-১৪৩৩ উদযাপন। ‎
জাতীয় 9 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরীক্ষামূলক ভাবে ভিয়েতনামি ব্লাক রাইস ধান।  
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে বাসা থেকে ১০০ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
অপরাধ 2 days আগে

বিরামপুর রেলস্টেশন পরিদর্শনে রেলওয়ের জিএম, উন্নয়নে আশার আলো।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জের মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

জ্বালানি খাতে ডিজিটাল বিপ্লব: অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ।
দুর্ঘটনা 3 days আগে

সাভারে ওয়ারেন্টভুক্ত আসামি নাসির গ্রেপ্তার।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক