হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া নামে ইউএনও’র শ্যালকের দুর্নীতি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পে সরকারি ঘরের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গেছে ইউএনও’র শ্যালক তানবিন হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় তার সহযোগী আবুল কালাম আজাদকে পুলিশ আটক করলেও ইউএনো’র শ্যালক তানবিন পালিয়ে গেছেন। গত ৯ জুন বুধবার তানবিনকে বাদ দিয়ে আবুল কালাম আজাদকে আসামি করে ৯ জুন বুধবার মামলা দেওয়া হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মোট ৯৩৬টি ঘর বরাদ্ধ হয়েছে। ঘর প্রতি নির্মাণ খরচ নির্ধারণ হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। নীতিমালা অনুযায়ী, কোন ঠিকাদার ছাড়াই স্থানীয় ইউএনও নিজেই প্রকল্পের ঘর নির্মাণ করে দেবেন। এরই মধ্যে ৫৩৬টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি ৪০০টি ঘর নির্মাণ কাজ চলমান। অভিযোগ রয়েছে, টাকা ছাড়া কাওকে ঘর দেওয়া হচ্ছে না। ভুক্তভোগী মানুষেরা জানান, হরিপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ তদারকির দায়িত্বে ছিলেন হরিপুর উপজেলার ইউএনও আব্দুল করিমের শ্যালক তানবিন হাসান।

তানবিন রামপুর গ্রামের অসহায় দরিদ্র সাধারণ মানুষকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এসব টাকা ইউএনও’র নাম ভাঙিয়ে আদায় করেছিল তার শ্যালক তানবিন ও তারই সহযোগী আবুল কালাম আজাদ। কিন্তু প্রকল্পের তালিকায় তাদের নাম না থাকায় গত ৮ জুন মঙ্গলবার রাতে তানবিন ও আবুল কালামকে আটক করে রাখে স্থানীয়রা। তবে সুযোগ বুঝে তানবিন সেখান থেকে পালিয়ে যায়। পরে আবুল কালাম আজাদকে পুলিশে সোপর্দ করে ভুক্তভোগীরা।

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী বলেন, এতে সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। উচ্চপর্যায়ে নিরপেক্ষ তদন্ত করা উচিত। আবুল কালাম আজাদ জানান, ঘরের জন্য ইউএনও-এর শ্যালক তানবিনসহ এই টাকা নেওয়া হয়েছিল। হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্যালক তানবিন প্রকল্পের কাজ দেখাশোনা করছিলো। কোনো প্রকার আর্থিক অনিয়মকে প্রশয় দেওয়া হবে না। এ বিষয়ে আদালত ব্যবস্থাগ্রহণ করবেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 4 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 23 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক