admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পয়তাল্লিশ বোতল ফেনসিডিলসহ শাহ আলম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুন) ভোর রাতে রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাঁও গ্রাম থেকে তাকে আটক করে রুহিয়া থানা পুলিশ। এসময় শাহীন আলম আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
আটককৃত শাহ আলম ওই ইউনিয়নের কশাল গাঁও (বাঁশ বাড়ী) গ্রামের আমির হোসনের ছেলে। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহ আলমের বাড়িতে অভিযান পরিচালনার সময় বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং এসময় আটোয়ারী উপজেলার শাহীন আলম ১৫ বোতল ফেনসিডিল রেখে পালিয়ে যায়।
শাহ আলম কে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।