admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০১৯ ৬:৫২ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গাঁজা সেবনের দায়ে মাহাবুব হাসান (২৫) নামে যুবকের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
জানা যায়, সদর উপজেলার পাশ্ববর্তী স্টেডিয়ামে দুপুরে টিভি মেকানিক মাহাবুব হাসান গাঁজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ ফোর্স সহ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় গাঁজা সেবনের দায়ে মাহাবুব হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। মাহাবুব হাসান সদর উপজেলার কচুবাড়ী মোলানীপাড়া গ্রামের মৃত: আব্দুল গণির ছেলে।