admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০১৯ ৭:০৮ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার সেনুয়া ব্রিজ সংলগ্ন এলাকা নিরিবিলি হওয়ায় সেটি মাদক গ্রহণের স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে।সেখানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ অভিযান পরিচালিত হয়।এসময় সেনুয়া ব্রিজ প্রান্তে তাদের দেখে মোটর সাইকেলে পালিয়ে যাবার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

এসময় একজন পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম(২৫) পিতা আব্দুল বাসেত আটক হন।এসময় তার কাছ থেকে সেবন করার জন্য গাজা উদ্ধার করা হয়। এজন্য তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।