admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০১৯ ৬:১০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: প্রভাষ কুমার দাষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, ঠাকুরগাঁও সিভিল সার্জন জনাব এএইচএম আনোয়ারুলল হক, নেসকোর নির্বাহী প্রকৌশলী , পাওয়ার গ্রিড কোম্পানির নির্বাহী প্রকৌশলী সহ আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ।