admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৩ জুন ২০২৫ তারিখ আনুমানিক ৫ টা ৩০ মিনিট হতে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত ঈদ উল আযহা উপলক্ষে ঠাকুরগাঁও, আর্ট গ্যালারি সামনে সেনাবাহিনীর টহল দল স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করে যানজট নিরসন ও বিশেষ নজরদারি বৃদ্ধির লক্ষ্যে ১ টি যৌথ চেকপয়েন্ট স্থাপন করে।
উক্ত যৌথ চেকপয়েন্টে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল ড্রাইভারদের জরিমানা ও সতর্ক করা হয়। বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল ড্রাইভারদের সর্বমোট ১৪ টি মামলা এবং ১,১৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর টহল স্থানীয় পুলিশের সাথে উক্ত যৌথ চেক পয়েন্টে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ও যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে যথাযথ কার্যক্রম পরিচালনা করছে।