admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২০ ৮:২২ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ২৫ জুলাই এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১১ জন(সদর উপজেলা-৪ জন, বালিয়াডাঙ্গী-৪ জন এবং রাণীশংকৈল-৩ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। উল্লেখ্য যে, সদর উপজেলার ভাউলার হাট নিবাসী ৬৫ বছর বয়সী নারী রোগী রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুলাই মৃত্যুবরণ করেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩২০ জন,যাদের মধ্যে ২২১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৬ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।