হোম
নির্বাচিত কলাম

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০১৯ ৫:৩৮ অপরাহ্ণ

Rohingga-mknewsbd

ফাইল ছবি

কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয় শিবিরে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে একজন রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআর জানাচ্ছে, তারা বিষয়টি তদন্ত করে দেখাবার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে। রোহিঙ্গাদের পরিচালিত একটি ওয়েবসাইট ‘রোহিঙ্গা ভিশন ডট কম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ধর্ষণের এই অভিযোগ সম্পর্কে জানা যায়। প্রতিবেদনটিতে ধর্ষণের ঘটনাটি ঘটার সময় উল্লেখ করা হয়েছে গত ২৯শে সেপ্টেম্বর রবিবার, সন্ধ্যে সাড়ে সাতটা। এতে বলা হয়, দুইজন কিশোরী তাদের ঘরের মধ্যে খেলা করছিল । সেই সময় বাংলাদেশের সেনাবাহিনীর দুইজন সদস্য এদের একজনকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেনাসদস্যরা স্থান ত্যাগ করার পরে প্রতিবেশীরা কিশোরীটিকে নিয়ে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আইএসপিআর-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, “অতি সম্প্রতি বেশ কয়েকটি বিদেশি অনলাইন পোর্টালে আমরা দেখতে পেলাম ১২ বছরের একটা রোহিঙ্গা মেয়ে সেনাসদস্য কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে”।”ঐ সময় যৌথবাহিনীর যে নিয়মিত টহল হয় সেই টহল ঐখানে দিচ্ছিল। যাইহোক, বিদেশি অনলাইন ভিত্তিক পোর্টালে এই অভিযোগটা আসার পরে আমরা সে বিষয়টা বিবেচনায় নিয়ে একটা উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছি”।

২০১৭ সালের অগাষ্টের শেষ দিকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে

২০১৭ সালের অগাষ্টের শেষ দিকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে

২০১৭ সালের অগাষ্টের শেষ দিকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের একাধিক রোহিঙ্গা নেতার সঙ্গে বিবিসির কথা হয়। তারা জানান, তারাও ২৯শে সেপ্টেম্বরের এই ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। সেনাসদস্যদের জড়িত থাকার কথাও তারা উল্লেখ করেন।একজন রোহিঙ্গা নেতা বলছিলেন, ঐ ঘটনার পর ‘ভিকটিমের পরিবার’ এখন আর কোন কথা বলতে চাচ্ছে না। কক্সবাজারের একজন স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩০ শে সেপ্টেম্বর সদর হাসপাতালে একজন ‘রেপ ভিকটিমকে’ চিকিৎসা দেয়া হয়। তিনি দুইদিন ঐ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি। আইএসপিআর এর পরিচালক লে .কর্নেল জায়েদ অভিযুক্ত সেনাসদস্যদের ব্যাপারে বলছেন, “যদি দোষী প্রমাণিত হয়, সেই দোষের মাত্রা অনুযায়ী দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে”।তদন্ত কমিটি সম্পর্কে তিনি বলেন, “সেনাবাহিনী উপযুক্ত ব্যক্তিবর্গকে দিয়ে এই কমিটি গঠন করেছে, যারা এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে, এটা যে স্পর্শকাতর একটা ব্যাপার সেটা উপলব্ধি করে সেই রকমভাবে তদন্ত করতে পারেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন”।এদিকে, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বিবিসিকে জানান এই অভিযোগের কথা লোকমুখে শুনতে পেয়ে তিনি পুলিশ সদস্য পাঠিয়েছিলেন। তবে ভিকটিমের পরিবার বা প্রতিবেশী এমন কাওকে পাওয়া যায়নি।

কয়েক হাজার এমন ঘরে বাস করছে রোহিঙ্গারা

কয়েক হাজার এমন ঘরে বাস করছে রোহিঙ্গারা

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, “যদি আমাদের কাছে কেউ অভিযোগ না করে তাহলে তো আমরা ব্যবস্থা নিতে পারিনা। তবে আমরা এমন একটা গুঞ্জন শুনে লোক পাঠিয়েছিলাম কিন্তু কাউকে পাওয়া যায়নি”। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার অবশ্য বলেন, “এই ধরণের তথ্য সত্য না”।এদিকে কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, “এই প্রতিবেদন সম্পর্কে তারা অবগত আছে”। তারা আরো বলছে, এই ধরণের ঘটনায় ব্যক্তিকে চিকিৎসা, মানসিক এবং শারীরিক সাহায্য পেতে পারে। সংস্থাটি বলছে, “ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার বজায় রাখা এবং চলমান তদন্তে আমরা ব্যক্তির বিস্তারিত জানাতে পারি না”।২০১৭ সালের অগাস্টের শেষ দিকে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসা শুরু করে। তাদের অনেকেই বাংলাদেশে এসে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হওয়ার নানা অভিযোগ করেছিলেন।এদের অনেকেই গণধর্ষণ ও যৌন নিপীড়ণের অভিযোগও করেছিলেন।বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ১১ লক্ষের মত রোহিঙ্গা রয়েছে। তাদের নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী কাজ করছে। সেখানে বেশ কিছু দেশি ,বিদেশি আন্তর্জাতিক সংস্থা কাজ করছে রোহিঙ্গাদের সহায়তা করার জন্য।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

প্রতারণা মামলায় নাম জড়ানো ষড়যন্ত্রের শিকার দাবি শফিকুলের সংবাদ সম্মেলন।
অপরাধ 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন ও সমাবেশ
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অবসর জনিত বিদায় সংবর্ধনা।
রংপুর 13 hours আগে

দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান।
জনদুর্ভোগ 13 hours আগে

পঞ্চগড়ের ২টি চোরাই গরু উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।
অপরাধ 14 hours আগে

সান্তাহারে বিএনপি নেতাকে হত্যা চেষ্টায় ১৩ জনের নামে মামলা।
আইন-বিচার 15 hours আগে

টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার ও জেল-জরিমানা।
আইন-বিচার 24 hours আগে

শ্রমিক সংকট দিনাজপুর বিরামপুরে মাঠের পাকা বোরো ধান কর্তন করতে
অর্থনীতি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কীটনাশক কোম্পানির কর্মকর্তা। 
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক