admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ,ঝিনাইদহ, প্রতিনিধিঃ ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদএর STAR ইট ভাটায় মজুদ করা হয়েছে কয়েক শতো টন সবুজ গাছের খড়ি। ইটভাটা নীতিমালায় স্পষ্ট করে উল্লেখ করা আছে ইট প্রস্তুত করতে কোনো ভাবেই গাছের কাঠ পোড়ানো করা যাবে না।সুনিদ্রিষ্ট তথ্যের ভিক্তিতে ঝিনাইদহ সদর উপজেলা পোড়াহাটি ইউনিয়ন এর ধানদাড়ি গ্রামে সরেজমিনে সাংবাদিকেরা উপস্থিত হয়ে দেখতে পায় কয়েক শতো টন সবুজ গাছের খড়ি মজুদ করা রয়েছে। সাংবাদিকগণ কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে, একজন জানান, ম্যানেজার অসুস্থ আসেননি।
এদিকে STAR ইট ভাটায় অবৈধ ভাবে মজুদকৃত গাছের খড়ির ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করার সময় সাঈদ নামের একজন এসে নিজেকে ইট ভাটা মালিক সমিতির নেতা এবং STAR ইট ভাটার মালিক বলে পরিচয় দেন। এবং তিনি সাংবাদিকদের সাথে অকথ্য ভাষায় কথা বলেন, কার পার্মশনের এই ভাটায় ঢুকেছেন, কে পাঠিয়েছে ? ছবি কেনো তুলা হলো..? আমি ঝিনাইদহের ১১২টা ইট ভাটা মালিক সমিতির নেতা।বিভিন্ন ধরনের অশৌভন আচরণ করেন। আচরন খারাপের একপর্যায়ে তিনি সাংবাদিকদের সাইডে ডেকে নিয়ে যেয়ে বলেন, দেখেন ভাই আমার মানসম্মানের বিষয়, আপনারা এসে ছবি তুল্লে আমাদের ইজ্জত যায়।
দর্শক, এটা অবশ্যই হাস্যকর এই ধরনের মানুষের অপরাধ করার সময় ইজ্জত যায় না, কিন্তু সাংবাদিকরা ছবি তুল্লে ইজ্জত যায়।
প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে মাটি কাটাসহ পরিবেশ ধ্বংস করে সবুজ কাঠ মজুদ সহ বিভিন্ন অপরাধ করে সাংবাদিকদের সাথে অশৌভন আচরণ করে, কোন ক্ষমতা বলে এরা এই সকল অবৈধ উপায়ে ইটভাটা পরিচালিত করেন?
ঝিনাইদহের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কাছে সর্বসাধারণ জনগণের দাবি এই সকল অবৈধ ইটভাটা অনতিবিলম্বে অভিযান পরিচালিত করে স্থায়ী ভাবে বন্ধ ঘোষণা করা হোক,তবেই বাচবে পরিবেশ ও ভালো থাকবে সমাজের মানুষ।