admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ
মো: হানিফুর রহমান,স্টাফ রিপোর্টার: অনলাইন প্লাটফর্মে এখন ব্যবসা বানিজ্য জমজমাট হলে ও এই সুযোগে কিছু কিছু প্রতারক চক্রের দিনদিন দৌরাত্ম বেড়েই চলছে।
গত ৬ নবেম্বর ২০২৩ তারিখে ওমান প্রবাসী মাসুক মিয়া সুনামগঞ্জ সদর থানার ইন্তাজ মিয়ার ছেলে ফেইসবুক গ্রুপ থেকে দুইটি চারা অর্ডার আদর্শ নার্সারি পেইজে তার থেকে পেমেন্ট নেবার পরে ব্লক করে দেয় ফেইসবুক হোয়াটস অ্যাপে।
চারা পাঠাচ্ছে না বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে চারা পাঠালেও ৩ হাজার টাকা নিয়ে চারা দিছে ৩০০ টাকা দামের। অনুসন্ধান করে জানা যায় আদর্শ নার্সারি মালিক ঝালকাঠির পরিচয় দিলেও তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার আরামকাঠী গ্রামে।
ভুক্তভোগী জানায় আমি একজন বৃক্ষ প্রেমী আর প্রবাসে থাকায় অনেক কিছুই আমাকে অনলাইনে কেনাকাটা করতে হয় কিন্ত এরকম প্রতারনার স্বীকার হলে অনলাইন ব্যবসা মুখ থুবরে পরবে। অনেক ক্রেতা এই আদর্শ নার্সারির বিরুদ্ধেই অভিযোগ করেন তারা এসব অনলাইন বিজনেস তদারকির জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন ওইসব ভুক্তভোগীরা। তবে প্রবাসী মাসুক মিয়া জানিয়েছেন তিনি আইনের আশ্রয় নিবেন।
ক্যাপশনঃ আদর্শ নার্সারি মালিক