admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
চীনের বেইজিংয়ে তীব্র বালুঝড়ে চরম পর্যায়ের দূষণ। বাদামী রঙের ধুলা-ময়লায় ছেয়ে গেছে বেইজিংয়ের বাতাস। সম্প্রতি হওয়া এক তীব্র বালুঝড়ে চীনের রাজধানীর দূষণ পৌঁছে গেছে চরম পর্যায়ে। মঙ্গোলিয়ার গভীর অঞ্চল এবং চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে এই বালুঝড়ের উৎপত্তি হয়েছে। চীনের আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের জন্য হলুদ রঙের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেছে। মঙ্গোলিয়ার এই বালুঝড়ে ছেয়ে গেছে গানসু, সানহি এবং হেবেই অঞ্চল, যা বেইজিংয়ের চতুর্দিকে অবস্থিত।
বেইজিংয়ের অধিবাসিরা বাইরে চলাচলের জন্য গুগলস, মাস্ক এবং চুলের নেট ব্যবহার করছেন। শহরের প্রশাসন স্কুলগুলোকে বাইরের খেলাধুলা বন্ধ করার নির্দেশ দিয়েছে, এবং যে সব নাগরিক শ্বাসযন্ত্রের সমস্যা ভুগছেন, তাদেরকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রচালিত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে বলা হয়েছে, সোমবার সকালে বেইজিংয়ের বাতাসের মান সর্বোচ্চ ৫০০-তে গিয়ে ঠেকেছে এবং শহরের ভিন্ন ছয়টি স্থানে বাতাসে ভাসমান পার্টিকেলস প্রতি কিউবিক মিটারে ৮১০০ মাইক্রোগ্রামে পৌঁছেছে।
আবহাওয়ার পরিস্থিতি নিয়ে চীনারা ইন্টারনেটে খোঁজ-খবর নিচ্ছেন। অনেকে বাতাসের এই করুণ পরিস্থিতিকে সাইন্স ফিকশনে দেখা দূষণের সাথে তুলনা করেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারি বলেছেন, “এই লাল ও কমলা রঙের বালুঝড় দেখে মনে হচ্ছে, এর মাধ্যমেই মনে হয় পৃথিবীর শেষ দেখা হয়ে যাবে।