admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২১ ১:০৮ অপরাহ্ণ
চীনে বিলিনিনেয়ার বেড়েছে তিন শতাধিক। চীনে গত এক বছরে বিলিনিয়ারের সংখ্যা বেড়েছে ৩০৭ জন। এ নিয়ে দেশটিতে বিলিনিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৫। সংখ্যাটি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি, দেশটিতে বিলিনিয়ারের সংখ্যা সাত শতের নিচে। ২০০৭ সালে প্রথম এক শ বিলিনিয়ারের দেখা পাওয়া চীন আশা করছে, আগামী ২০৩০ সাল নাগাদ দেশটির বিলিনিয়ারের সংখ্যা ২ হাজার স্পর্শ করবে। বুধবার প্রকাশিত ধনীদের বার্ষিক হুরুন তালিকায় এসব কথা বলা হয়েছে। এ বছরের হুরুন চায়না রিচ লিস্ট ২০২১-এর শীর্ষে রয়েছেন বোতলজাত পানির ব্যবসায়ী ঝং শানশান।

এ ছাড়া তার মালিকানায় থাকা কয়েকটি কোম্পানি কোভিড-১৯ ডায়াগনস্টিক কিটের পাশাপাশি ভ্যাকসিন তৈরি করে অভূতপূর্ব মুনাফা করে। এতে তার সম্পদ গিয়ে পৌঁছেছে ৬০ দশমিক ৬ বিলিয়ন ডলারে। এরপরের স্থানে আছেন টিকটকের প্রতিষ্ঠাতা ৩৮ বছর বয়সী ঝাং ইমিং। গত বছর তার সম্পদ তিনগুণ বেড়েছে এবং এখন তিনি ৫২ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক। ৪৭ দশমিক ৪ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ব্যাটারি কিং হিসেবে পরিচিত জেং ইউকুন।
এ ছাড়া টেনসেন্ট হোল্ডিংসের পনি মা এবং আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা শীর্ষ পাঁচে রয়েছেন। চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের র্যাংঙ্কিং হলো এই হুরন রিচ তালিকা। ন্যূনতম যার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ইউয়ান, সে এই তালিকায় প্রবেশ করতে পারে। হুরুন রিপোর্টের চেয়ারপারসন এবং প্রধান গবেষক রুপার্ট হুগেওয়ার্ফ বলেন, গত বছর নতুন নতুন খাত ভালো রকম সাফল্য লাভ করেছে, যেখানে রিয়েল এস্টেট, হোম টিউটরিং পরিষেবা, মাংস উৎপাদন এবং ভিডিও গেমিংয়ের জন্য বছরটি ছিল বেশ খারাপ।