হোম
আইন-বিচার

কুড়িগ্রামের রাজারহাটে ইউপি নির্বাচনের পর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনেও জালিয়াতির অপচেষ্টা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ মার্চ, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জালিয়াতি করে রতিগ্রাম বিএল হাই স্কুলের সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে। স্কুলের একটি প্যাডে প্রতিষ্ঠানের সভাপতির জীবন বৃত্তান্তে এইচএসসি পাশ উল্লেখ করেছেন। অথচ ইউপি নির্বাচনে অংশগ্রহণের সময় তার হলফ নামায় শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির কথা উল্লেখ করেছেন।

তার এই জালিয়াতির তথ্য ফাস হয়ে গেলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ওই স্কুলের অভিভাবকগন তার এই জালিয়াতির বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুরে তাসনিম সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। গত ১৩/৯/২১-ইং। তারিখে রতিগ্রাম বিএল হাই স্কুলের এডহক কমিটি গঠন করা হয়। ১৬/১/২২-ইং। স্কুলের অন্যান্য সদস্যরা দ্বারা সভাপতি নির্বাচিত করেন এবং ১৭/২/২২-ইং। স্কুলের ম্যানেজিং কমিটি অনুমোদনের জন্য দিনাজপুর শিক্ষাবোর্ড বরাবর আবেদন করেন প্রধান শিক্ষক আলহাজ্ব রহমতুল্লাহ। স্থানীয় কয়েকজন অভিভাবক সদস্য বিস্ময় প্রকাশ করে বলেন এতো কিছু হয়ে গেলো অথচ আমরা কেউই কিছু জানি না। সম্পূর্ণ জালিয়াতি করে গোপনে শুধুমাত্র রেজুলেশন করে রতিগ্রাম বিএল হাই স্কুলের ম্যানেজিং কমিটি পার করা হলো।

এব্যাপারে স্থানীয় সচেতন অভিভাবক যোদ্ধার আলী বলেন তাজুল চেয়ারম্যানের এই জালিয়াতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেই সাথে কুড়িগ্রাম আমলি আদালতে রতিগ্রাম বিএল হাই স্কুলের জালিয়াতি করে কমিটি গঠনের বিরুদ্ধে মামলা করা হলে ১০/০৩/২২-ইং। রোজ বৃহস্পতিবার কুড়িগ্রাম সহকারী জজ (রাজারহাট) আমলি আদালত উক্ত কমিটির সদস্যদের প্রতি কারণ দর্শানোর নোটিশ দেন।

এবিষয়ে অভিযুক্ত তাজুল চেয়ারম্যান নির্বাচনের হলফ নামায় দেওয়া ৫ম শ্রেণি পাশের কথা স্বীকার করেন। স্কুলের প্যাডে এইচএসসি পাশের কথা উল্লেখ করে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি সাংবাদিক কে বিষয় টি জানেন না বলে জানান। রতিগ্রাম বিএল হাই স্কুলের ম্যানেজিং কমিটি গঠন ও সভাপতি নির্বাচিত প্রক্রিয়ার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন,শিক্ষাগত যোগ্যতা স্কুলের সভাপতি হতে কোন বাধ্যবাধকতা নাই। সভাপতিকে স্কুলের প্যাডে এইচএসসি পাশ দেখিয়ে কমিটি পার করা কতটুকু আইনসিদ্ধ সাংবাদিকের এমন প্রশ্নে রাজারহাট মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান কোন সসদুত্তর দিতে পারেননি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 16 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 22 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 3 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক