admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করেছে।জানা গেছে আজ রবিবার দুপুর ২ থাকে বিকেল ৬ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেনের নেতৃত্বে কুমারখালি ও কুষ্টিয়া সদরে অভিযান চালিয়ে নুরুজ্জামান মাখন এর পুত্র সিরাজুল ইসলাম (৬৫) মৃত জালাল গাজীর পুত্র মুক্তার হোসেন (৩৫) ও হাফিজুল ইসলাম এর পুত্র কাইয়ুম হোসেন (২২)কে মাদক সহ আটক করে।
ঈষিতা আক্তার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জেলা প্রশাসক জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির করলে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মুক্তার হোসেন, ও কাইয়ুম হোসেন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ তাদেরকে অর্থ দণ্ড সহ বিভিন্ন মেয়াদে দণ্ডে দণ্ডিত করেন।
পরে তাদেরকে কুষ্টিয়া জেলহাজতে প্রেরণ করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক বেলাল হোসেন বলেন এই অভিযান চলমান থাকবে।