হোম
তথ্য ও প্রযুক্তি

কারিগরি শিক্ষা নিলেই বিশ্বজুড়ে কর্মসংস্থান পঞ্চগড়ে কর্মশালায় শিক্ষা সচিব।

আব্দুল্লাহ্ আল মামুন জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মেলে একটাই লক্ষ্য হতে হবে দক্ষতা এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে কারিগরি, মাদরাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং মসজিদের ইমামদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, অল্প ভূখণ্ডে বিপুল জনসংখ্যা বাংলাদেশের জন্য সমস্যা নয়, বরং এটি একটি বড় সম্পদ। কিন্তু সঠিক পরিকল্পনা, গবেষণা ও প্রশিক্ষণের অভাবে এই জনসংখ্যাকে আমরা এখনো পুরোপুরি উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে পারিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। জাপান, ইতালি সহ বিভিন্ন উন্নত দেশ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী হলেও প্রয়োজন অনুযায়ী দক্ষ মানবসম্পদ আমরা সরবরাহ করতে পারছি না। এর মূল কারণ কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সীমিত বিস্তার।

সচিব জানান, এই বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করেছে এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ জোরদারে উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই বিপুল জনসংখ্যাকেই দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তিতে রূপান্তর করা সম্ভব।

তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে। সার্টিফিকেট ও বাস্তব দক্ষতা থাকলে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা সহজ হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল আলম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান।

কর্মশালায় জেলার বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠান, মাদরাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষানুরাগী এবং বিভিন্ন মসজিদের ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কর্মশালার বক্তারা মনে করিয়ে দেন, দক্ষতা উন্নয়নই তরুণদের ভবিষ্যৎ বদলাতে পারে। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক কারিগরি শিক্ষা নিশ্চিত হলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 6 hours আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 7 hours আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 19 hours আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 19 hours আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 3 days আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক