admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২১ ৪:২৩ অপরাহ্ণ
বাংলাদেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭৭৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৫৭১। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২২টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬৯৫টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি। উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৭৭৩ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৫৯ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৮ হাজার ৫৭১ জনের মৃত্যু হলো। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ১৮ জন। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু বেড়েছে ৮ জন। একই সময়ে দেশে ১ হাজার ৪৩২ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।