হোম
অপরাধ

একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি প্রভাবশালী মহল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নে ৩৫টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে একটি প্রভাবশালী মহল সেখানে ড্রেন নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘবছরের ভোগদখলীয় ও উন্মুক্ত সেই চলাচলের রাস্তাটি ইতোমধ্যে কেটে ফেলার চেষ্টা চালালে ভুক্তভোগী পরিবারের লোকজন বাধা দেয়। ভুক্তভোগীরা জানান, সেই যাত্রায় রাস্তাটি কেটে ফেলার তৎপরতা বন্ধ হলেও প্রভাবশালী মহলটি এখন ভিন্ন কৌশলে এগুচ্ছে এবং মিথ্যা তথ্য উপস্থাপন করে প্রশাসনকে ব্যবহার করে দীর্ঘ বছরের রাস্তাটি ড্রেনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এতে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে ইউনিয়নের মিয়াজি পাড়ার পরিবারগুলো। প্রভাবশালী মহলের এই অপতৎপরতার বিরুদ্ধে ভুক্তভোগী ৩৫টি পরিবারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ করেছেন মিয়াজিপাড়ার আতঙ্কিত বাসিন্দা খলিলুর রহমানের পুত্র মো. বেলাল উদ্দিন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢেমুশিয়া মৌজার বিএস ১২৩৭ ও ১৫০৯ নম্বর খতিয়ানের বিএস ৪৮০৬ দাগের জমি তাদের খরিদকৃত ও দখলীয় জমি রয়েছে।
সেই জমির পাশেই রয়েছে খাস জায়গাও। সেই জায়গার ওপর দিয়ে নির্মিত রাস্তা দিয়ে দীর্ঘ বেশ কয়েকবছর ধরে চলাচল করে আসছে মিয়াজি পাড়ায় বসবাস করা পরিবারগুলো। কিন্তু স্থানীয়ভাবে একদল প্রভাবশালী সেই চলাচল রাস্তা কেটে সেখানে সেচ ড্রেন নির্মাণের পায়তারা করছে। ভুক্তভোগী বেলাল উদ্দিন বলেন, আমাদের পাড়ার ৩৫টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে এটি। সেই রাস্তা কেটে এখন সেখানে সেচ ড্রেন নির্মাণের তৎপরতা অব্যাহত রাখায় পুরো পাড়ার শিশু, নারী–পুরুষসহ সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাড়াটির ভুক্তভোগী একাধিক বাসিন্দা জানিয়েছেন, তাদের পাড়ার একেবারে পাশ দিয়ে একটি সেচ ড্রেন বিদ্যমান রয়েছে। সেই ড্রেন ব্যবহার করে পানি নিয়ে গেলে চাষাবাদে কোনো সমস্যা হবে না।
আবার রাস্তার পাশের ফসলি জমির অংশেও নতুন করে ড্রেন নির্মাণ করা যায়। কিন্তু বিকল্প এসব চিন্তা না করে এতসংখ্যক পরিবারের চলাচলের রাস্তা কেটে ড্রেন নির্মাণের হুমকি দিয়ে যাচ্ছে প্রভাবশালী মহলটি। এই অপতৎপরতার পেছনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে– তাদেরকে বাড়িঘরে থাকতে না দেওয়া এবং পানি সরবরাহের নামে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে সুবিধা ভোগ করা। তাই এই বিষয়ে তারা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই বিষয়ে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাঈনউদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি বিষয়টির সমাধান করতে উভয় পক্ষকে নিয়ে একাধিকবার পরিষদে বৈঠক করা হয়েছে। কিন্তু এক পক্ষ না মানায় সেটি ঝুলে আছে। এর পরেও ৩৫টি পরিবারের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা না হয় এবং একইসাথে ফসলি জমির সেচ সুবিধাও যাতে নিশ্চিত হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, এই বিষয়ে উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরেজমিন বিষয়টি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক