হোম
নির্বাচিত কলাম

এই শীতের ঘন কুয়াশায় কুমড়ো বড়ি বানানোর হিড়িক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ৭ ডিসেম্বর শীতের ঘন কুয়াশায় বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতনী পদ্ধতিতে কুমড়ো বড়ি বানানোর হিড়িক পড়েছে। নতুন পালং শাক, খেসারি শাক, পাশাপাশি আত্রাই নদীর পাতাসি মাছ সংগে নতুন আলু,বেগুন ও কুমড়ো বড়ি দিয়ে রসালো রান্না ভোজন প্রিয়সীদের উপযুক্ত খাবার। রান্নার সব-সব্জির সাথে কুমড়ো বড়ি যোগ হয় আলাদা ধরনের স্বাদ।

দুপচাঁচিয়া পৌরসভার ৭ নম্বর ওর্য়াডে লক্ষীতলা এলাকায় কুমড়ো বড়ির গন্ধে মুখরিত চারিদিক। হিন্দু ও মুসলিম সম্প্রদায় বসবাসের এই এলাকায় সবাই সম্পৃক্ত কুমড়ো বড়ি তৈরির সাথে। কুমড়ো বড়ি তৈরি করে ওই এলাকার শতাধিক পরিবার কোন রকমে সংসার চলে। প্রত্যেক পরিবারের ছেলে-মেয়েরা স্কুল কলেজে পড়াশুনার পাশপাশি মা বাবার সংগে কুমড়ো বড়ি তৈরির কাজে সহায়তা করে। কুমড়ো বড়ির ব্যবসা করে শতাধিক পরিবারের একমাত্র আয়ের উৎস। বছরের অন্যান্য সময়েও কুমড়ো বড়ি তৈরি হয় তার চেয়েও শীতকালে চাহিদার চেয়ে অধিক পরিমান কুমড়ো বড়ি তৈরি ও বিক্রির দুটোই বৃদ্ধি পায়।

দুপচাঁচিয়া পৌর এলাকার ৭ নম্বর ওর্য়াড ল²ীতলা মহল্লার কুমড়ো বড়ির কারিগর শ্রী শ্যাম চন্দ্র মহন্তর বাড়ীতে সরজমিনে গিয়ে দেখা যায় বাজার থেকে মাষকালাই কিনে এনে বাড়ীতে স্ত্রী-পুরুষ সহ পরিবারের অনেক সদস্য ওই মাষকালইকে যাতাঁই পিশে গুড়ো করে সেই গুরো ডাল বিকেল-বেলায় পানিতে ভিজিয়ে ঠিক ভোর রাত্রিতে ছেঁকে নিয়ে মাষকালাই,কালোজিরা,কুমড়ো সহ অন্যান্য মসল্লা দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে বাঁশের চরাটে পাতলা আবরন যুক্ত কাপড় মেলিয়ে বিভিন্ন ডিজাইনে কুমড়ো বড়ি দিয়ে কমপে তিনদিন রৌদ্রে শুকিয়ে সেই শুকনো কুমড়ো বড়ি বাজারে নিয়ে বিক্রি করে। কুমড়ো বড়ি মানে ডালের বড়ি।

মাষকালাইয়ের ডাল, চালকুমড়ো, জিরা ,কালোএলাচ, কালোজিরা, ও বিভিন্ন উপকরন মসল্লা দিয়ে তৈরি হয় শীতকালের রান্নার উপকরন সুস্বাদু কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি দেশে ব্যাপক চাহিদা ও বড়ির গুনগত মান থাকায় প্রতি কেজি তিন শত টাকা থেকে ২ শত ৮০ টাকায় ক্রেতারা তাদের বাড়ী থেকে খুচরা ও পাইকারী দরে নিয়ে যাচ্ছে।ওই গ্রামের অরেকজন কুমড়ো বড়ি তৈরি কারিগর দুলাল সাহা জানান,আমরা সাড়া বছর কুমড়ো বড়ি তৈরি করি।

তবে উত্তম সংরনের ব্যাবস্থা না থাকায় কাঁচা মালের মতো কম দামেও বিক্রয় করতে হয়।কুমড়ো বড়ি তৈরির কারিগরেরা আরো বলেন,বাংলা সনের কার্ত্তিক মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ কুমড়ো বড়ি চাহিদা বেশী থাকে। এ বছর উপকরনের দাম বেড়ে যাওয়ায় হাট-বাজারে কুমড়ো বড়ি বিক্রি করতে গিয়ে ক্রেতাদের সংগে দাম কশাকশি করতে হয়। গত-বছরে নভেম্বর মাসে কালাইয়ের দাম প্রতি কেজি ১৩০টাকা ছিলো।এ-বছরে ডালের দাম ১৩৫ টাকা থেকে ১৪০টাকা কেজিতে কিনতে হচ্ছে। এছাড়াও কুমড়ো বড়ি তৈরির অন্যান্য উপকরনের দামও বৃদ্ধি।

তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কুমড়ো বড়ি তৈরি করে ইটভাটার আগুনে একদিনেই শুকিয়ে বিক্রয় করে সাধারন মানুুষদের সংগে প্রতারনা করছে বলে জানাই। আমরা ভালো মানের কুমড়ো বড়ি তৈরি করে প্রতিদিন বিভিন্ন মহলায় বিক্রি করে ওই বিক্রির টাকা দিয়ে ছেলে মেয়েদের লেখা-পড়ার সহ সংসারের দুমুঠো খাবার চলে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে খাল খননের বর্ধিত টাকা সরকারি কোষাগারে জমা করলেন উপজেলা
রংপুর 57 minutes আগে

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 17 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 21 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 24 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক