admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৯:২৫ পূর্বাহ্ণ
ইরান-পাকিস্তান যৌথ নৌমহড়ার আয়োজন করছে। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে নৌমহড়ার আয়োজন করবে ইরান। এই পরিকল্পনার কথা আজ শনিবার জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। ৪ দিনের ইসলামাবাদ সফর শেষে গতকাল দেশে ফেরেন তিনি। এরপর আজ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ইরানি জেনারেল। সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেনারেল বাকেরি।
এ বিষয়ে তিনি বলেন, তার সফরে উভয় দেশের যৌথ নৌমহড়া আয়োজনে সমঝোতা হয়েছে। সন্ত্রাসবাদ দমনে ইসলাবাদ-তেহরানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের সহযোগিতা আরো বাড়ানো হবে। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত থাকার কথা উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। এ কারণে ইরানের কাছে বিশেষ গুরুত্ব পায় পাকিস্তান।
পার্সটুডে জানায়, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পাকিস্তানের সীমান্ত সহযোগিতা জোরদারে ব্যাপক চেষ্টা নেয়া হয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধ ও নিরাপত্তা বাড়ানোর সহযোগিতা অব্যাহত রয়েছে। যৌথ সীমান্তে সমস্যা দেখা দিলেই পরস্পরের মধ্যে সমন্বয় সাধন করা হবে। বৈশ্বিক পরিস্থিতির আলোকে ইরান-পাকিস্তানের এই মহড়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। তবে এই মহড়ার তারিখসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেননি দেশ দুটির কোনো কর্মকর্তা।