হোম
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ডাক্তার-নার্সের টিকা নেয়ার পরও মৃত্যুতে চীনের সিনোভ্যাক নিয়ে বিতর্ক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রেড্ডিউ নিঙ্গদার, স্টাফ রির্পোটার ইন্দোনেশিয়াঃ করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট, বিশেষ করে ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টের বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় স্বাস্থ্য-কর্মীদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই ডোজ টিকা নিয়েও বেশ ক’জন স্বাস্থ্য কর্মীর মৃত্যুর পর সেদেশে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত কমপক্ষে ২০ জন চিকিৎসক এবং ১০ জন নার্স কোভিডে ভুগে মারা গেছেন, এবং ইন্দোনেশিয়ার ডাক্তার ও নার্স সমিতি বলছে, মৃতদের সবারই চীনে তৈরি সিনোভ্যাক টিকা নেয়া ছিল।

ইন্দোনেশিয়ায় এখন যেভাবে বিপজ্জনক মাত্রায় সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে তাতে অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন দ্রুত যেন সমস্ত ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্য-কর্মীদের একটি বুস্টার ডোজ অর্থাৎ সিনোভ্যাকের তৃতীয় একটি ডোজ দেওয়া হয়। ইন্দোনেশিয়ার ২৫ কোটি জনসংখ্যার মধ্যে আট শতাংশেরও কম লোক টিকা পেয়েছে। কিন্তু সম্প্রতি নানা ধরণের করোনা ভাইরাস বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে সংক্রমণের মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে।সেইসাথে সন্ত্রস্ত মানুষজন টিকা নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন।

জাকার্তার এক শহরতলিতে একটি টিকা কেন্দ্রে গিয়ে সংবাদদাতা দেখতে পান, শত শত মানুষ ভেতরে ঢোকা জন্য মরিয়া হয়ে ঠেলাঠেলি করছে। একজন রক্ষী তাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ করছেন কারণ ভেতরে কোনো জায়গা নেই।
কেন্দ্রের ভেতর স্থানীয় মেয়র আরিফ উইসমামসিয়া বলার চেষ্টা করলেন যে এখনও বহু মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে কারণে অনেকেই জানেনা যে টিকা নিতে আসার আগে তাদের রেজিস্ট্রেশন করতে হবে।

কোন কাজ হচ্ছেনাঃ ইন্দোনেশিয়াতে বর্তমানে প্রতিদিন ২০ হাজারেরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই হিসাবের চেয়ে প্রকৃত সংখ্যা অনেক বেশি কারণ রাজধানী জাকার্তার বাইরে কোভিডের পরীক্ষার সুযোগ সীমিত। তবে ভ্যাকসিন পেলেও চীনের তৈরি সিনোভ্যাক আসলে কতটা সুরক্ষা দিতে পারছে বা পারবে তা নিয়ে ইন্দোনেশিয়াতে উদ্বেগ দেখা দিয়েছে। ইন্দোনেশিয়ার বেকাসি শহরে কোভিডে মৃত একজনকে দাফন করা হচ্ছে। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা হুহু করে বাড়ছে সে দেশে।

সেদেশে এখন পর্যন্ত একমাত্র সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ায় ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কোভিডে ভুগে ৯৪৯ জন স্বাস্থ্য কর্মী মারা গেছেন। তাদের মধ্যে কমপক্ষে ২০ জন ডাক্তার এবং ১০ জন নার্সের সিনোভ্যাক ভ্যাকসিন নেয়া ছিল। ডাক্তাররা এ নিয়ে খোলাখুলি কথা বলতে চাননা, কিন্তু তারা স্বীকার করেন তারা নিরাপদ বোধ করছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফুসফুস বিশেষজ্ঞ বিবিসিকে জানান, সিনোভ্যাকের দ্বিতীয় ডোজ নেয়ার এক মাস পর তিনি অ্যান্টিবডি পরীক্ষা করে দেখেন কোভিডের বিরুদ্ধে লড়াই করার কোনো সুরক্ষাই দেহে তৈরি হয়নি।

কোন কাজই হয়নি। এই ভ্যাকসিন আমার শরীরে কোনো অ্যান্টিবডি (প্রতিরোধ শক্তি) তৈরি করেনি, ইন্দোনেশিয়া ঐ চিকিৎসক। আরো একমাস পর দ্বিতীয়বার পরীক্ষা করেও তিনি একই ফল পান। তবে ঐ চিকিৎসক বলেন, তার কিছু সহকর্মী ভালো ফল পেয়েছেন, কিন্তু তার শরীরে সিনোভ্যাক টিকা কোনো কাজ করেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য সিনোভ্যাক টিকা অনুমোদন করেছে। ডব্লিউএইচও সে সময় বলেছিল যে সিনোভ্যাক কোভিডের বিরুদ্ধে ৫১ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয় বলে পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। আরো বলা হয়, পরীক্ষায় একশ ভাগ ক্ষেত্রেই দেখা গেছে সিনোভ্যাক টিকা কোভিডের বিপজ্জনক উপসর্গ এবং হাসপাতালে ভর্তি ঠেকাতে কাজ করেছে।

ইন্দোনেশিয়ার বালিতে টিকা নিচ্ছেন এক নারী। প্রধানত চীনের তৈরি সিনোভ্যাক টিকা দেওয়া হচ্ছে সেদেশে

চীনের সিনোভ্যাক বায়োটেক কোম্পানি, যারা এই ভ্যাকসিন তৈরি করছে, দাবি করছে তাদের টিকার দুই ডোজ নিলে কোভিডের বিপজ্জনক উপসর্গ থেকে রক্ষা পাওয়া যাচ্ছে। কোম্পানি বলছে, তৃতীয় ডোজ নেওয়ার প্রতিক্রিয়া নিয়ে এখন ক্লিনিক্যাল পরীক্ষা চালানো হচ্ছে এবং প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক। সিনোভ্যাকের প্রধান নির্বাহী ইন উইডং সম্প্রতি চীনা টিভি নেটওয়ার্ক সিটিভিকে বলেন,দুই ডোজ নেয়ার পর শরীরে প্রতিরোধী শক্তি তৈরি হচ্ছে । তৃতীয় ডোজ প্রয়োজন কিনা তা পরীক্ষার জন্য দয়া করে গবেষকদের আরো কিছুটা সময় দিন। তৃতীয় ডোজ নিয়ে পরীক্ষা সম্পর্কে বলতে গিয়ে মি. ইন বলেন, দ্বিতীয় ডোজ নেয়ার তিন থেকে ছয় মাস পর তৃতীয় ডোজ নেয়ার পর দেহে অ্যান্টিবডির শক্তির মাত্রা ১০ গুণ বেড়ে যেতে পারে, ১৫ দিনের মধ্যে সেই মাত্রা ৩০ গুণ বাড়তে পারে। ইন্দোনেশিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন বলছে, ডব্লিউএইচও এবং সরকার যেসব ভ্যাকসিন অনুমোদন করেছে সেগুলো কোভিডের বিপদ কমাচ্ছে বলে তাদের আস্থা রয়েছে। তবে স্বাস্থ্য-কর্মীদের তৃতীয় ডোজ প্রয়োজন কিনা তা নিয়ে সমিতির ভেতর আলোচনা শুরু হয়েছে।

বুস্টার শট বিতর্কঃ কোভিড ভ্যাকসিনের তৃতীয় ডেজ বা বুস্টার ডোজের পক্ষ যারা তাদের একজন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির রোগতত্ত্ববিদ ড. ডিকি বুডিম্যান। তিনি বলেন, করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের একের পর এক ঢেউ আসছে। ফলে বুস্টার শট খুবই জরুরি। সিনোভ্যাকের সুরক্ষার মাত্রা বাড়ানো দরকার, বিশেষ করে এখন যেভাবে ডেল্টা ভ্যারিয়েন্টের মত নতুন ধরণের করোনাভাইরাসের প্রকোপ চলছে। ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার রোগতত্ত্ববিদ ড ত্রি ইউনিস মিকো বলেন, স্বাস্থ্য-কর্মীদের টিকা দেওয়া হয়েছে জানুয়ারিতে অর্থাৎ ছয় মাস আগে এবং, তার মতে, ভ্যাকসিনের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। তবে ইন্দোনেশিয়ার এয়ারলাঙ্গা ইউনিভারসিটির শিক্ষক ড উইধু পুর্নোমো তৃতীয় ডোজ টিকার বিরোধী। তিনি বলেন, এটা ঠিক যে আমরা দেখেছি পুরোপুরি টিকা নেয়ার পরও বেশ কজন স্বাস্থ্য কর্মী মারা গেছেন যেটা ঘটার কথা ছিল না।

কিন্তু, তিনি বলেন, যদি করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে সিনোভ্যাক অকার্যকর হয়, তাহলে তৃতীয় ডোজ টিকা দেওয়াও অর্থহীন। ইন্দোনেশিয়ার ভ্যাকসিন কর্মসূচি প্রকল্পের মুখপাত্র ড. সিতি সাদি তারমিযি বলেন, বুস্টার ডোজ নিয়ে কোনো সিদ্ধান্তের আগে তারা আরো তথ্যের জন্য অপেক্ষা করছেন। তৃতীয় ডোজ দেওয়ার বিষয়ে এখনও কোনো বৈজ্ঞানিক গবেষণাপত্র নেই। ডব্লিউএইচও কিছু বলছে না।। সুতরাং আমাদের উচিৎ অপেক্ষা করা।দুই ডোজের পর সিনোভ্যাক ভ্যাকসিন কতটা সুরক্ষা দিচ্ছে তা নিয়ে আমাদের বিজ্ঞানীরা একটি ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে। ঐ ট্রায়াল এখন তৃতীয় পর্যায়ে। ফলাফল পেলে তৃতীয় ডোজ দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি অনেকটা পরিষ্কার হবে।

বিপর্যয়ের খাদের কিনারেঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ায় কোভিড পরিস্থিতি সবচেয়ে খারাপ। এখন পর্যন্ত সেদেশে ২১ লাখ কোভিড রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৫৭,০০০। হাসপাতালে জায়গার সংকট এবং অক্সিজেনের সংকট দেখা দেয়ায় গত মাসেই ইন্দোনেশিয়ার রেড ক্রস দেশের পরিস্থিতি সম্পর্কে বলে, “দেশ এখন কোভিড বিপর্যয়ের খাদের কিনারে পৌঁছে গেছে। মে মাস থেকে ইন্দোনেশিয়ায় শিশুদের মধ্যে সংক্রমণের হার তিনগুণ বেড়ে গেছে। এমনকি ছোট বাচ্চারাও কোভিডে মারা যাচ্ছে। সে কারণে প্রেসিডেন্ট উইডোডেো সম্প্রতি ঘোষণা করেছেন, ১২ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। সংক্রমণ সামলাতে জাভা এবং বালিতে দুই সপ্তাহের লক-ডাউন চলছে। ইন্দোনেশিয়ায় অ্যাস্ট্রাজেনেকা এবং সিনোফার্মের কিছু ভ্যাকসিন থাকলেও, সিংহভাগ সরবরাহ এসেছে সিনোভ্যাক থেকে। ফলে, প্রশ্ন দেখা দিলেও সিনোভ্যাক দিয়ে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া ছাড়া তেমন কোনো বিকল্প তাদের হাতে এখন নেই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 11 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 17 hours আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 17 hours আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 17 hours আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 1 day আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 1 day আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 2 days আগে

আদমদীঘিতে মামলা তুলে না নেয়ায় বাদীর ছোট বোনকে কুপিয়ে হত্যা
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক