admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ জুন, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডের ঘটনায় আজও সাভার উপজেলা পরিষদ মূল ফটকের সামনে ৫ দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ফেডারেশন ও ছাত্র ছাত্রীরা। খুনি আশরাফুল আহসান জিতুর সর্বোচ্চ শাস্তিসহ অদূর ভবিষ্যতে এরকম নেককারজনক ঘটনা যাতে কোন ছাত্র ঘটাতে না পারে সেই পরিপেক্ষিতে নতুন করে আইন নতুন করে আইন প্রয়োগ করার জন্য মানববন্ধনে সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজারুল ইসলাম মাজহারুল ইসলামের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ টার দিকে সাভার উপজেলা চত্তরে প্রায় ৬ শতাধিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এসময় তারা জিতুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এই চাঞ্চল্যকর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৫ দফা তুলে ধরা হয়- শিক্ষকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন প্রনয়ন করতে হবে, আশরাফুল আহসান জিতুর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নিহতের পরিবারকে সর্বোচ্চ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, জিতুর সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে ও স্থানীয় ও ভাড়াটিয়া শিক্ষার্থীদের ভেদাভেদ নির্মূল করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (ফোকা) ও আলমনগর সুগন্ধা হাউসিং এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জীতু বলেন, আমরা খুনীর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। যাতে করে ভবিষ্যতে কোন শিক্ষার্থী শিক্ষকদের অবমাননা করতেও সাহস না পায়। এমন শাস্তি নিশ্চিত করা হোক যেন শাস্তি দেখে পরিবার সন্তানদের আসকারা না দিয়ে চরিত্র গঠনে সহায়ক হন। তিনি বলেন, এখন মানববন্ধন করা হলো। এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারকলিপি প্রদানসহ সকল শিক্ষক কাল ব্যাচ ধারণ করবেন।
হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, আমরা চাই কিশোর গ্যাং নির্মুল হোক। জিতু পরিকল্পনা করে শিক্ষক উৎপলকে হত্যা করেছে। গ্রেপ্তারের পরও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।