হোম
আন্তর্জাতিক

আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে ২০ জনের বেশি হতাহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। বুধবার এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে। ২০২১ সালের আগস্টে পশ্চিমা সামরিক বাহিনীর আফগানিস্তান ত্যাগের পর দেশটির শাসন ক্ষমতায় আসে তালেবান। সশস্ত্র এই গোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে আরেক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান দেখা গেছে। তালেবানের প্রশাসন আইএসের হামলা মোকাবিলায় ব্যাপক হিমশিম খাচ্ছে।
কাবুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন এক আত্মঘাতী বোমা হামলাকারী। এতে ২০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ভবনের বাইরে রাস্তায় বরফের ওপর অনেক মানুষ পড়ে আছেন। জামশেদ করিমি নামের একজন গাড়িচালক বলেন, আমি জানি না তাদের মধ্যে কতজন মারা গেছেন অথবা আহত হয়েছেন। আমি একজনকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিতে দেখেছি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের কারণে দুর্ভাগ্যবশত অনেকে হতাহত হয়েছেন। তবে বিস্ফোরণে কতজন আহত অথবা নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন। বুধবারের বিস্ফোরণটি কাবুলের অন্যতম ব্যস্ত এক এলাকায় হয়েছে; যেখানে ব্শে কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান ভবন রয়েছে। কাবুলের অত্যন্ত সুরক্ষিত ওই এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতির মাঝে এই হামলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিস্ফোরণস্থলের পাশের একটি অফিসের একজন কর্মী বলেছেন, তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে তার অফিস থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
ইসলামিক স্টেটের সদস্যরা প্রায়ই আফগানিস্তানের বিভিন্ন শহরে বিদেশিদের ওপর হামলা চালিয়ে আসছে। কিছুদিন আগেও রাশিয়া ও পাকিস্তানের দূতাবাস এবং কাবুলে চীনের ব্যবসায়ীদের একটি হোটেল লক্ষ্য করে হামলা চালিয়েছে আইএস।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও টাপেন্টাল ট্যাবলেটসহ আটক-১।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

হিমাগার সমস্যা নিয়ে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফকরুলের সাথে বাংলাদেশ কোল্ড
অর্থনীতি 13 hours আগে

সুনামগঞ্জ পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক চোরাই মালামাল
দুর্ঘটনা 14 hours আগে

বগুড়ায় পুলিশে ও সাংবাদিকের ছদ্মবেশে ইজিবাইক ছিনতাই চক্রের সর্দারসহ ৭গ্রেফতার।
আইন-বিচার 14 hours আগে

বগুড়ায় ডিবির হাতে মাদক ও অস্ত্রসহ ৬ কারবারি আটক, অপরাধীদের
অপরাধ 16 hours আগে

বগুড়ায় বৃদ্ধের আড়াই লাখ টাকা গাছ কেটে নিলো বিএনপির নেতাকর্মী।
অপরাধ 16 hours আগে

সুনামগঞ্জে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ২৭টি কমিউনিটি ক্লিনিক সেবা অচল-ওষুধ নেই,মিলছে না পরিবার পরিকল্পনা
রংপুর 2 days আগে

ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক,নিজেকে নির্দোষ দাবি ফজলারের।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক